কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি
আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2024
কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি
কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেলার মৎস্যখাতে ও মারাত্মক ক্ষতির ঘটনা ঘটেছে। মাছ উৎপাদনে অতীতে বেশ কয়েকবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী এই জেলায়, বর্তমান বন্যার কারণে মৎস্যখাতে মোট ৪০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
বুধবার (২৮ আগস্ট) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলমান বন্যায় জেলার ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ৫ হাজার ৮৩৫ দশমিক ৬১ হেক্টর আয়তনের।
ক্ষতিগ্রস্ত খামারগুলো থেকে ২৫ হাজার ৫৩৮ দশমিক ৫০ টন ফিন ফিশ, ১০ দশমিক ২৮ টন চিংড়ি এবং ১০ কোটি ১৭ লাখ সংখ্যক পোনা মাছের ক্ষতি হয়েছেà¥