ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত: রিজভী
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াত ইসলামীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ক্ষমা করার একটি প্রচেষ্টা চালানো হচ্ছে।
রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
রিজভী বলেন, জামায়াত ইসলামীরা ইসলাম নিয়ে রাজনীতি করে, কিন্তু বারবার মোনাফেকি করা ইসলামিক চেতনার পরিপন্থী। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি। ১৯৭১ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় সোচ্চার ছিল।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাতের ঘটনা জনগণ প্রত্যক্ষ করেছে। কারা সহিংসতা চালিয়েছে, জনগণ তাদের চেনে। জামায়াত ইসলামীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
রিজভী উল্লেখ করেন, ১৬ বছরের দীর্ঘ আন্দোলনের ফলাফল ছিল “জুলাই বিপ্লব,” যেখানে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। এই আন্দোলন জাতিকে আন্দোলিত করেছে এবং একটি ঐতিহাসিà