,

কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত

আজকের কুমিল্লা ডট কম :
January 11, 2025
news-image

কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত

ডেস্ক রিপোর্টঃ

১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি“।

২৪০ পৃষ্ঠার উপন্যাসটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী এবং প্রচ্ছদ একেছেন কিট বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইন্জিনিয়ারিং এর মেধাবী ছাত্রী কামরুন সালেহীন তৃণা। উপন্যাসটি উৎসর্গ করেছেন কবির তিন রাজকন্যাকে। উপন্যাসটি ২০২৫ এর বইমেলার লিটল ম্যাগ চত্বরে, ছিন্নপত্র প্রকাশনীর স্টলে ও রকমারিতে পাওয়া যাবে। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।

একটি ত্রিভুজ প্রেমের কাব্যধর্মী সামাজিক উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” কবির ৪র্থ প্রকাশিত গ্রন্থ।

গ্রন্থটি সম্পর্কে এ কে সরকার শাওন বলেন, ”এ সমাজ, সংসার ও চারপাশের আটপৌরে সুখ, দুঃখ, কান্না, হাসি ইত্যাদি ঘটনাকে উপজীব্য করেই অতল “জলে জলাঞ্জলি” র উপন্যাসের চরিত্রাবলী রূপায়ন করা হয়েছে। আশাকরি সবার ভাল লাগবে“।

উপন্যাসের সারসংক্ষেপ হলো সমতটের মেধাবী কাব্যিক ছেলে জগলু। বরেন্দ্রভূমিতে গিয়ে পড়াশুনা ও লেখালেখির মাঝে পরিচয় হয় উঞ্চ পলির রাজকন্যা জুহি’র সাথে। পরিচয় ও প্রণয় ছাড়িয়ে পরিণয়ের পথে এগোতেই হোঁচট খায় দুরারোগ্য ব্যাধিতে। মারাত্মক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে অর্ধ-চেতনে চিকিৎসার্থে কেটে যায় প্রায় অর্ধযুগ। নব জীবনে আলো হয়ে উদ্ভাসিত হয় আর এক