,

কুমিল্লায় সীমান্তে বিএসএফ বেড়া নির্মাণে ব্যস্ত, বিজিবির নজরদারি জোরদার

আজকের কুমিল্লা ডট কম :
January 14, 2025
news-image

কুমিল্লায় সীমান্তে বিএসএফ বেড়া নির্মাণে ব্যস্ত, বিজিবির নজরদারি জোরদার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে সীমান্ত বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্ত একটি পুকুরের পাড়ে এই বেড়া তুলছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে আর বাকী একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। দুই দেশের মানুষ তাদের প্রয়োজন মিটায় এ পুকুরের পানি দিয়ে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের ভিতরে সীমান্ত বেড়া দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ হলেও ভারতীয়রা ২০/৩০ গজ ভিতরে বà§