চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানির সেলসম্যানের মৃত্যু
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানির সেলসম্যানের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরমোহর গ্রামের এজহার আহমেদ এর ছেলে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ দেবনাথ।
হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থল কাশিনগর এর উদ্দেশ্যে বাই সাইকেলযোগে রওনা করেন প্রাণ কোম্পানীর সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) বেলাল হোসেন। পথিমধ্যে তিনি মহাসড়কের বাবুচি এলাকায় পৌঁছলে ঢাকামুখি লেনে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির বাস তার বাই সাইকেলটিকে ধাক্কা দিলে মহাসড়ক থেকে ছিটকে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ফাড়ি থানায় নিয়ে আসে। পরে লাশের পরিচয়