দেবিদ্বারে বিয়ের চাপ দেওয়ায় শাহনাজকে হত্যা করে প্রেমিক
কুমিল্লার দেবিদ্বারে বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূ শাহনাজ বেগমকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারই প্রেমিক মহিউদ্দিন। সোমবার বিকালে মহিউদ্দিন কুমিল্লার আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার উপজেলার ইউসুফপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে শাহনাজ বেগমের লাশ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে জানা যায়, তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার শাহ আলমের স্ত্রী। পুলিশ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, শাহনাজের স্বামী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এই সুযোগে মহিউদ্দিন (৩৫) নামের এক বাসচালকের সাথে শাহনাজের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে শাহনাজ মহিউদ্দিনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মহিউদ্দিন ক্ষুব্ধ হয়ে শাহনাজকে মাথায় রড দিয়ে আঘাত করে শ্বাসরোধে হত্যা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহনাজ মহিউদ্দিনকে দ্রুত বিয়ে না করলে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। গত ৫ মার্চ রাতে মহিউদ্দি