সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কুমেকে চার সাংবাদিককে মারধর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’র সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিককে মারধর ও একটি কক্ষে আটকে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭ম তলায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, চ্যানেল ২৪-এর কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জাহিদুর রহমান, যমুনা টিভির ক্যামেরাপার্সন জিহাদুল ইসলাম সাকিব ও ইরফান। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে।
ঘটনার প্রতিবাদে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ ছাড়া ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পূবালী চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সাংবাদিক নেতারা জানান, আগামী ১২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।
ভুল চিকিৎসায় নিহত পারুলের স্বজন সাইফুল মাহিন জানান, তাঁর খালা ৭ম তলার একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরে ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক একজনের ইনজেকশন ভুল à¦