মুরাদনগর ধর্ষণকাণ্ড: অবশেষে ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন
কুমিল্লা মুরাদনগরের পাঁচকিত্তার বাহেরচর গ্রামের আলোচিত ধর্ষণকান্ডের ভুক্তভোগী নারীর অবশেষে ডাক্তারি পরীক্ষা (ফরেনসিক) সম্পন্ন হয়েছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ও বিশেষ নিরাপত্তা দিয়ে মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ২৫ বছর বয়সী ওই নারীকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ভুক্তভোগী নারীর পরীক্ষা সম্পন্ন হয়।
এর আগে ঘটনার পরদিন ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে পুলিশ ডাক্তারি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে আসলে প্রথমদিকে রাজি থাকলেও পরে বিদেশে অবস্থানরত তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর পরীক্ষা করাতে অস্বীকৃতি জানান। অবশেষে ঘটনার ১২ দিনের মাথায় ধর্ষণের শিকার ওই নারী ডাক্তারি পরীক্ষা করাতে স্বেচ্ছায় রাজি হলে সেই পরীক্ষা সম্পন্ন করা হয়।
বুধবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার এসআই রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর গত ২৭ জুন দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা প্রক্রিয়া শুরুর আগেই ভুক্তভোগী নারী তার মত বদলান। তিনি কর্তব্যরত চিকিসককে জানিয়ে দেন, পরীক্ষাতে তার সম