,

কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

আজকের কুমিল্লা ডট কম :
July 21, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

বন্যার কারণে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রোববার বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বৃহত্তর কুমিল্লার কয়েকটি জেলা প্লাবিত হতে থাকে। তার মধ্যে ফেনী ও নোয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বন্যার পরিস্থিতি অবনতি হতে থাকলে গত ১০ জুলাইয়ের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা স্থগিত করা হয়। রোববার দুপুরে স্থগিত হওয়া সেসব বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে শিক্ষাবোর্ড।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম জানান, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

Related posts: