,

গণমাধ্যমের কণ্ঠরোধ বন্ধ হবে কবে?

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2025
news-image

মোহাম্মদ আলাউদ্দিন:

কুমিল্লা থেকে নিয়মিত প্রকাশিত ও ব্যাপক জনপ্রিয় “দৈনিক আমাদের কুমিল্লা” ও “দৈনিক পূর্বাশা” নামের দুটি আঞ্চলিক পত্রিকার ঘোষণাপত্র বাতিলের ঘটনা যেন আরেকবার আমাদের দেশের গণমাধ্যমের অবস্থা ও তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করলো।

নিয়মিত জমা প্রদান না করার অযুহাতে ঢাকা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সুপারিশে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার গত ১০ আগস্ট ২০২৫ইং পত্রিকা দুটি বাতিলের ঘোষণা দেন।

আইনগত দিক থেকে হয়তো এই সিদ্ধান্ত যথাযথ, কিন্তু এর পেছনে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ কিংবা মতপ্রকাশের স্বাধীনতার অবমাননা রয়েছে কি না? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে!

এই দুটি পত্রিকা দেশের রাজধানী থেকে প্রকাশিত কোনো দৈনিক নয়; বরং কুমিল্লা থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র। আঞ্চলিক গণমাধ্যম বহুদিন ধরেই মূলধারার মিডিয়ায় উপেক্ষিত জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। তারা ছোট পরিসরে হলেও মাঠপর্যায়ের সত্য তুলে ধরার চেষ্টা করে। কিন্তু সেই কণ্ঠ আজও অব্যাহতভাবে অবদমন, নিয়ন্ত্রণ কিংবা নিষ্ক্রিয় করার প্রবণতার শিকার।

প্রশ্ন উঠছে- এই পত্রিকা দুটি আদতেই কি নিয়মিত না থাকার কারণে বন্ধ হয়েছে, নাকি এদের কিছু প্রতিবেদন কিংবা অবস্থান কারো অনিষ্ট করেছে? যদি নিয়মিত প্রকাশই বাতিলের একমাত্র কারণ হয়ে থাকে, তবে এমন অসংখ্য ছোট-মাঝারি সংবাদপত্র রয়েছে যেগুলো নিয়মিত প্রকাশিত হয় না, তবুও বছরের পর বছর ধরে তাদের ঘোষণাপত্র বহাল থাকে। তাহলে এই দুটিকেই বেছে নেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি?

যে আইন অনুসারে এই দুটি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে, সেটি হচ্ছে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩’। আইনটির ৯ নম্বর ধারায় বলা আছে- কোনো à¦