,

মুরাদনগরে প্রতিবছর অবৈধ ড্রেজার দিয়ে প্রায় ৫০০ একর কৃষি জমির মাটি উত্তোলন

আজকের কুমিল্লা ডট কম :
September 3, 2025
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে শুধুমাত্র অবৈধ ড্রেজারের মাধ্যমেই প্রতিবছর প্রায় ৫০০ একর কৃষি জমির মাটি উত্তোলন করা হচ্ছে। উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটিতেই গড়ে প্রায় ৫টি করে অবৈধ ড্রেজার মেশিন চলমান রয়েছে। কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন প্রতিরোধে প্রশাসন অভিযান পরিচালনা করলেও, অভিযানের ২ ঘণ্টার মধ্যেই আবারও সক্রিয় হয়ে যায় মাটি কাটার সিন্ডিকেট। বসানো হয় নতুন মেশিন আবারো পুরোদমে মাটি উত্তোলন করা হয় কৃষি জমি থেকে। ফলে ধ্বংসের মুখে এখন উপজেলার প্রতিটি অঞ্চলের কৃষি জমি।

অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের ক্ষমতার দৌরাত্ম এতই বেশি যে কৃষি জমির পাশাপাশি তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গা। স্থানীয় ক্ষমতা ব্যবহার করে মাটি লুট করে নিয়ে যাচ্ছে তারা।

গত কয়েকদিন যাবত অবৈধ ড্রেজারের মাধ্যমে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা বিলের ব্রাহ্মণ চাপিতলা মৌজার শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা মন্দিরের ২৯৭৮ দাগের ২ একর ৫৪ শতক জমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র।

খোঁজ নিয়ে জানা যায়, বি-চাপিতলা গ্রামের তাইজুদ্দিন কালী মন্দিরের ২ একর ৫৪ শতক জায়গা দখল করে একই গ্রামের আহমেদ মিয়ার কাছে প্র