,

সাংবাদিক পরিচয়ে শিক্ষককে গালিগালাজ করার অডিও ভাইরাল

আজকের কুমিল্লা ডট কম :
October 4, 2025
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে সাংবাদিক পরিচয়ে প্রধান শিক্ষককে গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরানকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সাংবাদিক পরিচয়দানকারী সোহেল মুন্সি তিতাস উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক।

শুক্রবার রাতে ভাইরাল হওয়া ৪ মিনিট ১৫ সেকেন্ডের ওই কথোপকথনের অডিওতে শোনা যাচ্ছে, জাসাস নেতা সোহেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রধান শিক্ষক আলী গোফরানকে বলেন, আমি সাংবাদিক সোহেল মুন্সি, আপনি কই আছেন। শিক্ষক বলেন আমি ছুটি নিয়ে কুমিল্লায় আছি। আপনার নামে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এলাকায়, আপনি কখন আসবেন? আইসা দেখা কইরেন, না হয় নিউজ করে দিবো, এরপর বুঝবেন। কি নিউজ করবেন শিক্ষকের এমন প্রশ্নে বলেন, ওই যে মেয়েরা আপনার নামে কমপ্লিন দিছে।

এভাবে কথা বলে একজন হেড স্যারের সাথে শিক্ষকের এমন প্রশ্নে সোহেল বলেন , ওইমিয়া আমনে কি মাষ্টর, ছাগলের ঘরে ছাগল, তুই আমারে সালাম দিছিলি , আমিযে সালাম দিছিলাম সালাম লইছিলি। বেআক্কল কোনখানের!
শিক্ষক- এভাবে কথা বলে

সোহেল মুন্সি- ওই মিয়া আপনের থেকে আমার কথা শিখতে অইবো, ওই কোন স্কুলের মাস্টার আমনে মিয়া, বড় বড় হাইস্কুলের মাষ্টাররাও আমগো লগে এইভাবে কথা বলে না। ফাজলামি চোদান মিয়া।—— আ