দাবী মানা না হলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামার হুশিয়ারী শিক্ষকদের
বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ৭৫% বোনাসের দাবী পূরণ না হলে ছাত্রদেরকে নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের আন্দোলনরত শিক্ষকরা। ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে আয়োজিত মানববন্ধনে এমন হুশিয়ারি দেন ফেডারেশনের সভাপতি আবদুল কাদের।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান উপস্থিত অন্যান্য বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজয়করা স্কুল এন্ড কলেজ এর সহ প্রধান শিক্ষক আবদুল বারিক ভূঁইয়া, সাকছি সৈয়দবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, চৌদ্দগ্রাম নজমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কেএম সামছুদ্দিন, কাছারিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: আমিনুল ইসলাম, হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সিংরাইশ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও: আ ন ম মোখলেছুর রহমান নোমান।
চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আতাকরা মহিলা