,

গুলিয়াখালী ভ্রমণে গিয়ে দাউদকান্দির দুই যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে আরও একজনের মৃত্যু হয়। একই ভ্রমণে দুই স্বজনের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৩ মে) বিকেলে গুলিয়াখালী সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকার বাসিন্দা মো. রিফাত হোসেন (১৮) এবং তার খালাতো ভাই মামুন মিয়া। রিফাত গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মামুন মিয়া চান্দিনা উপজেলার মহিচাইল হোসেনপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে। তিনি দাউদকান্দির একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার ভোরে দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে পাঁচ বন্ধু ঘুরতে গুলিয়াখালী সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিলেন রিফাত, আলম, বাইজিদ, মহিন এবং আব্দুল আজিজ।

সৈকতে পৌঁছে বিকেল সাড়ে চারটার দিকে তারা সবাই পানিতে নামেন। এ সময় হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় সবাই পানিতে হাবুডুবু খেতে থাকেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত পানির স্রোতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও দলের সদস্য আব্দুল আজিজ জানান, আমরা পাঁচজনই একসঙ্গে পানিতে নামি। হঠাৎ বড় ঢেউ আসে। আমরা সবাই পরিপূর্ণ সাঁতার জানতাম না, রিফাত তো একেবà