,

কুমিল্লায় মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল; গ্রেফতার ১২

আজকের কুমিল্লা ডট কম :
June 4, 2026
news-image

চান্দিনা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা ও বুড়িচং অংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় চান্দিনা থানায় ২০০৯ এর সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করা হয়।

চান্দিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল বাদি হয়ে সোমবার (১ জুন) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫/৩০ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে ওই মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ জোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা পর্যন্ত চান্দিনা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও যুবলীগ নেতাসহ এ পর্যন্ত চান্দিনা ও বুড়িচং উপজেলার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে দুই থানার পুলিশ।

এদিকে এই মামলার ঘটনাস্থল এবং গ্রেফতারের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র অঙ্গ সংগঠন ও এনসিপির নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) রাতে এজাহার নামীয় আসামী বেলাশ্বর গ্রাম থেকে চান্দিনা পৌর যুবলীগ এর সাবেক সহ-সভাপতি মনির হোসেন (৩৫), মঙ্গলবার (২ জুন) রাতে সন্দেহভাজন হিসেবে উপজেলার এতবারপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও চান্দিনা মহিলা কলেজের শিক্ষক আক্তার হোসেন শাহিন, বুধবার (৩ জুন) সকালে উপজেলার মুরাদপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্দেহভাজন হিসেবে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এম.এ.আলী এরশাদ (৪০) কে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। এছাড়া এজাহার নামীয় আসামী বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা গাজীপুর গ্রামের মো. কামরুজ্জামান (৩১), উপজেলা মৎস্à¦