কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন দিবস উপলক্ষে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ১২ রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিভিন্ন দরবার, খানকা, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের নবীপ্রেমিকদের অংশগ্রহণে খণ্ড খণ্ড জুলুছ বখশীয়া দরবার শরীফের সম্মুখ থেকে শুরু হয়। পরে জুলুছটি কুমিল্লা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ শেষে জুলুছটি দারোগা বাড়িস্থ শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.)-এর মাজার শরীফে গিয়ে পৌঁছায়। সেখানে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জশনে জুলুছের সমাপ্তি হয়। আয়োজকদের দাবি, এবারের জশনে জুলুছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।
জশনে জুলুছের নেতৃত্ব দেন ১২ রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আহ্বায়ক ও বখশীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী। এছাড়া অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুফতি শাহ মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি, খানকাহে সোবহানীয়া শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা মুহাম্মদ ইয়াসির আহমেদ সোবহানী, শাহপুর দরবার শরীফের