তিতাসে আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান গ্রেফতার
জাকির হোসেন হাজারী:
কুমিল্লার তিতাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ভুইঁয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ৩সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার সদরের কড়িকান্দি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র -জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহার নামীয় আসামি ছাইদুর রহমান । ওই মামলায় গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছেন।
তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন,
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র -জনতার উপর হামলা ঘটনায় তিতাস থানায় দায়ের কৃত মামলার এজাহার নামীয় আসামি ছাইদুর রহমান গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।