কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে ৫ দিনব্যাপী ১৯তম কোর্স ফর রোভার মেট অনুষ্ঠান আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ১৯তম কোর্স ফর রোভার মেট এর কার্যক্রম শুরু হয়।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের পরিচালনায় কোর্স লিডার অধ্যাপক মো. আবু তাহের এলটির সভাপতিত্বে কোর্স ফর রোভার মেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যাক্তি ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন কোর্স ফর রোভার মেটের প্রশিক্ষক ইবনে তাইমিয়া কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ডিআরএসএল সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ উডব্যাজার।
মাসুক আলতাফ চৌধুরী বলেন, একজন দক্ষ রোভার মেট একটি রোভার ইউনিটের প্রাণশক্তি। তিনি শুধু দলের নেতৃত্ব দেন না, বরং দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন রোভার মেটকে হতে হয় ভালো সংগঠক, দক্ষ পরিকল্পনাকারী, দায়িত্বশীল নেতৃত্বদানকারী এবং মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তাঁর আচরণ, সিদ্ধান্ত ও কর্মদক্ষতা অন্য রোভারদের অনুপ্রাণিত করে।
অধ্যাপক মো. আবু তাহের বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আপনারা স্কাউটিংয়ের নিয়ম-কানুন, পদ্ধতি, সাংগঠনিক দক্ষতা, দল পরিচালনা, নেতৃত্ব, যোগাযোগ, সমস্যা সমাধান এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন। তবে মনে রাà¦