কুমিল্লা প্রেস ক্লাবে ‘কুরআনের আলোকে দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা প্রেস ক্লাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কুরআন পাঠ আন্দোলনের উদ্যোগে ‘কুরআনের আলোকে দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান প্রথমত একজন মানুষ হিসেবে এবং দ্বিতীয়ত একজন সাংবাদিক হিসেবে কুরআন পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, পেশা ও পরিচয়নির্বিশেষে প্রত্যেক মানুষেরই কুরআন পাঠ করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি কুরআনের প্রাসঙ্গিক আয়াত উপস্থাপন করে সাংবাদিকদের নিয়মিত কুরআন পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
সাংবাদিকতার পেশাগত দায়িত্বের সঙ্গে কুরআনের নির্দেশনার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি সত্য ও মিথ্যাকে মিশ্রিত না করা, সত্য গোপন না করা, কোনো সংবাদ প্রচারের আগে তার সত্যতা ও বস্তুনিষ্ঠতা যাচাই করা এবং গুজব ছড়ানোর ব্যাপারে সতর্ক থাকার মতো গুরুà¦