অবরোধে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের কাজে স্থবিরতা, অনেক অফিসে ঝুলছে তালা
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
অবরোধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের কাজে স্থবিরতা নেমে এসেছে। উপজেলা পরিষদ এলাকায় লোক সমাগম নেই বললেই চলে। জনশূণ্যতা আর সুনশান নিরবতা বিরাজ করছে পরিষদ এলাকায়। কয়েকটি দফতরের কর্মকর্তা যথাসময়ে অফিসে আসলেও অনেক অফিসে সকাল সাড়ে দশটায়ও তালা ঝুলতে দেখা গেছে।
কোনো কোনো অফিস আবার খোলা থাকলেও নেই সেই অফিসের বড় কর্মকর্তা। কর্মকর্তাদের অনুপস্থিতিতে সেবা প্রত্যাশীরা কাজ না সেরেই মনখারাপ করে ফিরে যাচ্ছেন বাড়ী। এভাবেই ঢিলেঢালাভাবে চলছে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কাজকর্ম।
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘন্টা (৩১ অক্টোবর-২ নভেম্বর পর্যন্ত) অবরোধের আজ তৃতীয় ও শেষ দিনে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা নিজ নিজ অফিসে অনুপস্থিত ছিলেন। নিজ কর্মস্থল এলাকায় রাত্রিযাপনের নিয়ম থাকলেও চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা থাকেন জেলা শহরে। যারফলে অবরোধ চলাকালে রাস্তায় ঝামেলায় পড়ার সম্ভাবনায় কেউ কেউ অফিস করছেন না। অবরোধে ঝুঁকি নিয়ে দুয়েকজন কর্মকর্তা অফিসে আসলেও বেশিরভাগ কর্মকর্তা জেলা সদরে কাজের অজুহাত দেখিয়ে কৌশলে নিজ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে সংশ্লিষ্ট দফতরগুলোর সুত্রে জানা গেছে। আবার যারা আস