অশালীন মন্তব্য করায় ভিক্টোরিয়া কলেজ প্রভাষক ওয়ায়েছ আল কারনী মুন্সীকে কারণ দর্শানোর নোটিশ
স্টাফ রিপোর্টারঃ
ফেসবুকে অশালীন মন্তব্য করায় ভিক্টোরিয়া কলেজ সমাজকর্ম বিভাগের প্রভাষক ওয়ায়েছ আল কারনী মুন্সীকে শোকজ করা হয়েছে। গত ৪ অক্টোবর শিক্ষক পরিষদের ফেসবুক গ্রুপে কলেজের পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে স্ট্যাটাস দেন তিনি। তার স্ট্যাটাসে “হার্মাদের দেশ ” “বিড়ালের গলায় ঘন্টা বাঁধি “অযাচার” অধ্যক্ষ মহোদয়ের বাম হাত” এধরণের উস্কানিমূলক শব্দ ব্যবহার করেন।
এই স্ট্যাটাসের পর গত ৭ অক্টোবর শোকজ করেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া। শোকজে বলা হয়, স্ট্যাটাসে কলেজের অধ্যক্ষ ও কর্মাচারীদের নিয়ে তিনি অশালীন মন্তব্য করায় তাকে এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ।
শোকজ করার পর, শোকজের কপি ফেসবুকে প্রচার করেন এবং এই শোকজ ওনার কিছুই করতে পারবেনা বলে দম্ভ প্রকাশ করেন।
এছাড়াও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, কলেজ শিক্ষক -কর্মচারীদের সাথে অশোভন আচরণ, শিক্ষক পরিষদের কাজের দোহাই দিয়ে ক্লাস না নেওয়া। তার ৫ বছর চাকরী জীবনে দীর্ঘ ৩ বছর শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করছেন ।
শিক্ষার্থীদের অভিযোগ, তিনি শিক্ষক পরিষদের কাজের কথা বলে নিয়মিত ক্লাস নিতেন না, সমাজকর্ম বিভাগে মাঠকর্ম ও অন