,

অসময়ের টানা বৃষ্টিতে চৌদ্দগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
December 8, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিপাতে আমন, বোরো, আবাদি শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকাল থেকে সৃষ্ট গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। টানা বৃষ্টিতে সড়ক-মহাসড়ক, বাজার-ঘাটে মানুষের চলাচল কমে গেছে। পাকা আমন ধান, বোরোর চারা রোপনে ব্যস্থ সময় পার করা উত্তরবঙ্গের অধিকাংশ শ্রমিকের কাজ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইটভাটায় কাজ করা হাজার হাজার শ্রমিকের কাজ। এতে করে বিপাকে পড়েছে চৌদ্দগ্রামে কাজ করতে আসা উত্তরবঙ্গের হাজার হাজার শ্রমিক এবং নিম্নআয়ের মানুষ।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৮ই ডিসেম্বর থেকে বৃষ্টিপাত বন্ধ হতে পারে। তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও আশংকা রয়েছে।

একটানা বৃষ্টির কারণে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে শত শত হেক্টর পাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। অনেক স্থানে কাটা ধান গাছসহ পানিতে হেলে পড়েছে। অনেকাংশে ধানসহ গাছ পানির নিছে পড়ে গেছে। এছাড়াও উপজেলায় অন্তত কয়েকশ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা রোপন হয়েছে। অনেক স্থানে চারাগাছ লাগানোর প্রস্তুতি সম্পন্ন করেছে কৃষক। সৃষ্ট বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বোরোর চাষাবাদও। শুধু আà¦