,

অস্ট্রেলিয়ায় সমুদ্রে মাছ শিকারে গিয়ে মারা গেলেন দুই বাংলাদেশি

আজকের কুমিল্লা ডট কম :
February 13, 2021
news-image

অস্ট্রেলিয়া ডেস্ক:

অস্ট্রেলিয়ায় সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন্ত উদ্ধার করা হয়েছে আরো এক যুবককে।

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়লেসের পোর্ট ক্যাম্বলার একটি জনপ্রিয় ফিশিং স্পটে এ দুর্ঘটনা ঘটে। এতে দেশটির বাঙ্গালী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- নিউ সাউথ ওয়েলসের বাঙ্গালী অধ্যুষিত লাকেম্বা এলাকার ‘মাহি হালাল বুচারি ও ঘরোয়া কিচেনের’ ব্যবসায়ী মাহদী খান (৩০) ও একই এলাকার ডেইলি শপিং মলের কর্মচারী মোজাফফর আহমেদ (৪০)। তাদের লাশ স্থানীয় নিউ সাউথ ওয়েলস ‘ওলংগং’ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে, একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে মাহদীর বাবা হার্ট অ্যাটাক করেছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ওই ফিশিং স্পটে তিন বাংলাদেশি মাছ শিকার করতে যায়। এক পর্যায়ে সাগরে প্রচণ্ড বেগে জুয়ার এলে তারা স্রোতের তোড়ে ভেসে যায়। এসময় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারীরা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের অন্য একটি দল ফ্লোটেশন ডিভাইস নিয়ে সাগড়ে নেমে প্রায় ৬০ ফুট গভীর থেকে দুইজনের লাশ উদ্ধার করে।

জানা গেছে, নিহত মাহদী গত বছর বিয়ে করেছিলেন। যে কোন সময় তিনি দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তিু বিশ্বে মহামারি করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় তিনি দেশে যেতে পারেননি।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফিশিং স্পটটিতে গত তিন সপ্তাহ আগে আরো তিনজন নিহত হয়। এ ঘটনায় এ এলাকাতে সতর্কতা জারি করা হয়েছিল।

একই এলাকার বাসিন্ধা মুহাম্মদ মুহিদুজ্জামান জানান, মাহদী ও মোজাফà