আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিল
কুমিল্লা-২ হোমনা-তিতাস আসন বিন্যাস কে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন প্রতিবাদ মিছিল করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দুলালপুর বাজার ও দৌলতপুর বাজারে তারা প্রতিবাদ মিছিল করেন। এসময় তারা দুলালপুরের মাটি, সেলিম ভূঁইয়ার ঘাটি, আমার নেতা, তোমার নেতা সেলিম ভূঁইয়া স্লোগান দেন।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক হোমনা-মেঘনা আসন পরিবর্তন করে হোমনা-তিতাস আসন করে সীমানা নির্ধারণের চুড়ান্তের খবর পেয়েই বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে রাতে ও শুক্রবার সকালে দুলালপুর বাজারে আনন্দ মিছিল করে। আওয়ামী দোসরদের নিয়ে মিছিলের প্রতিবাদেই দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন প্রতিবাদ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ