,

আকায়েদের স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে ঢাকায় জিজ্ঞাসাবাদ

আজকের কুমিল্লা ডট কম :
December 12, 2017
news-image

 

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালে বোমা হামলার অভিযোগে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর (২৭) স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। মঙ্গলবার বিকেলে তাদের তিনজনকে আটক করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

আকায়েদ উল্লার স্ত্রী ছয় মাসের ছেলে ও তার বাবা-মাসসহ রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকায় থাকেন। বাড়ি মনেশ্বর রোডের ১০/১ রহিমা মঞ্জিলের নিচতলা। স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস জুঁই। শ্বশুর ও শাশুড়ি জুলফিকার হায়দার ও মাহফুজা আক্তার। খবর বাংলানিউজের।

তাদের বাড়ির দারোয়ান মোফাজ্জল জানান, ২০১৬ সালের জানুয়ারিতে বিয়ে হয়। বিয়ের পরে আকায়েদ চলে যায় যুক্তরাষ্ট্রে। চলতি বছরের জুন মাসের ১০ তারিখে সন্তান হয়। খবর পেয়ে সেপ্টেম্বরের ১৮ তারিখ বাংলাদেশে আসেন তিনি।
ফিরে যান অক্টোবরের ২২ তারিখ।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনকে ধরা হয়েছে। তাদের বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্য দিয়ে বেরিয়ে আসবে পরিচত কেউ আছে কিনা যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত।

প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদকে আহত অবস্থায় আটক করা হয়।

Related posts: