,

আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে: কৃষিমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে। এতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা। আগামীদিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, এ সরকার তা করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশের কল্যাণের জন্য জীবন-প্রাণ উৎসর্গ করেছেন। তার মৃত্যুর পরে ভাঙা সুটকেস এবং অ্যাকাউন্টে সাড়ে ৩শ টাকা পাওয়া গিয়েছিল। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্à¦