,

আজ সেই রক্তস্নাত ভয়াল-বিভীষিকাময়, কলঙ্কজনক ২১ আগস্ট

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2019
news-image

ডেস্ক রিপোর্টঃ

আজ সেই রক্তস্নাত ভয়াল-বিভীষিকাময়, কলঙ্কজনক ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসের বারুদ আর রক্তমাখা বীভৎস রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার দিন। ২০০৪ সালের এই দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যই ওই হামলা চালানো হয়েছিল।

শোকাবহ-রক্তাক্ত আগস্ট মাসেই আরেকটি ১৫ আগস্ট ঘটানোর টার্গেট ছিল ওই ঘটনার বাস্তবায়নকারীদের। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী মারা যান।

গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। আহত হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আহত আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের অনেকে এখনও স্প্লিন্টারের আঘাত নিয়ে মানবেতরভাবে জীবন-যাপন করছেন। দিনটি উপলক্ষ্যে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি পালন করার জন্য দল ও তার সহযোগী সংগঠনগুলোর সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

তৎকালীন বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ওই দিনে বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড এসেছিল পাকিস্তান থেকে। সে দিন যদি ঘাতকদের নিক্ষিপ্ত গ্রেনেড সমাবà