আজ ৯ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দির শত্রুমুক্ত ভোর-তিন দিকের আক্রমণে ভেঙে পড়ে পাক বাহিনীর শেষ দুর্গ
মুক্তিযুদ্ধের ইতিহাসে ৯ ডিসেম্বর দাউদকান্দির নাম উজ্জ্বল হয়ে আছে গৌরবের অক্ষরে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সমন্বিত ও সুপরিকল্পিত আক্রমণে ভেঙে পড়ে পাক হানাদার বাহিনীর দাউদকান্দিস্থ শেষ ঘাঁটি।
মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে দিশেহারা পাক সেনারা পিছু হটতে শুরু করলে দাউদকান্দির বীর যোদ্ধারা আরও সাহসী হয়ে ওঠেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, শহীদনগর ওয়ারলেস কেন্দ্র এবং সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোতে অবস্থানরত পাক বাহিনীর ওপর একযোগে উত্তর ও দক্ষিণ দিক থেকে আক্রমণ চালান মুক্তিযোদ্ধারা।
মোহাম্মদপুর, ডাকখোলা ক্যাম্প এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের অগ্রসরতা যুদ্ধের গতি আরও তীব্র করে তোলে। একই সময়ে পূর্ব দিক থেকে মিত্রবাহিনীর আর্টিলারির কাভারিং ফায়ারে পাক সেনারা à¦