,

আটকে পড়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া

আজকের কুমিল্লা ডট কম :
October 4, 2024
news-image

আটকে পড়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট:

টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব।”

বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “প্রথম পর্যায়ে মালয়েশিয়ার শ্রমবাজারে ১৮ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।”

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুর আগমনে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর।”

ড. ইউনূস আরও বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার বিষয়ে একমত হয়েছি। বিশেষ করে তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, এবং রোহিঙ্à