,

আতঙ্কে এটিএম গ্রাহকরা

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2016

নিউজ ডেস্ক: তিনটি ব্যাংকের ৬টি এটিএম বুথে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রায় ৯০ লাখ গ্রাহকের মাঝে। চুরির ঘটনার পর সন্দেহভাজন তিন শতাধিক এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে আগামী এক মাসের মধ্যে সব এটিএম বুথে এন্টি স্কিমিং ডিভাইস লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চুরির ঘটনার পর গ্রাহকদের এটিএম কার্ড ব্যবহারে অনীহাও দেখা দিয়েছে। কার্ড সারেন্ডারের মতো ঘটনাও ঘটেছে। একটি বেসরকারি ব্যাংকের অপারেশন ম্যানেজার জানিয়েছেন, গতকাল কয়েকজন গ্রাহক এটিএম কার্ড সারেন্ডার (আত্মসমর্পণ) করেছেন। বলেছেন, তারা আর কার্ড ব্যবহার করবেন না। তারা কার্ড ব্যবহারে অনিরাপদবোধ করছেন।
এ সময় তারা চেকের মাধ্যমে লেনদেনের আগ্রহ দেখিয়েছেন বলে ওই ব্যাংকার জানান। যোগাযোগ করা হলে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এক ধরনের শঙ্কা সবার মাঝে বিরাজ করছে। তবে শঙ্কায় শঙ্কিত না হয়ে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে মনোনিবেশ করতে হবে। মুশকিলের বিষয় হলো এ ধরনের ঘটনা সাধারণ গ্রাহককে বোঝানো সম্ভব নয়। এটা বিশ্বে অহরহ ঘটে। একবার এ ধরনের এক বৈশ্বিক খবর পেয়ে আমি নিজেও এটিএম কার্ড বন্ধ করে দেই। পরে অবশ্য ভীতি স্বাভাবিক হয়ে আসে।

 

অপর একটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভীষণ চিন্তায় রয়েছি। এটিএম বুথ ব্যাংকের সবচেয়ে লাভজনক একটি প্রকল্প। এটি কোনো কারণে গ্রাহকের আস্থা হারালে ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। একটি শাখা খোলায় যে খরচ তা দিয়ে ২০টি এটিএম বুথ দেয়া সম্ভব বলে জানান তিনি।

atm-jpg-eee-26388
বেসরকারি একটি ব্যাংকের গ্রাহক মারুফ জানান, পরিস্থিতি বেশি খারাপ হলে এটিএম কার্ড বন্ধ করে দেব। সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, প্রাথমিকভাবে তিন শতাধিক এটিএম কার্ড নিষ্ক্রিয় বা বাজেয়াপ্ত করা হয়েছে। এসব কার্ডের বিপরীতে নতুন কার্ড দেয়া হবে। চুরির ঘটনার সময় তিন ব্যাংকে যে সব কার্ড শো করা হয়েছে আপাতত সে সব কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, তিনটি টিম কাজ করছে। আশা করি দ্রুতই একটি সমাধান খুঁজে পাবো। এ বিষয়ে আগামী ১৮ই ফেব্রুয়ারি বৈঠক ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে এক মাসের মধ্যে দেশে কার্যরত সব ব্যাংকের বুথে ‘অ্যান্টি স্কিমিং ডিভাইস’ লাগানোর নির্দেশ দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত জালিয়াতি রোধ ও লেনদেন ঝুঁকিমুক্ত করতে ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে ‘অ্যান্টি স্à¦