,

আত্মগঠন ও বিকাশে মাহে রমজান

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2019
news-image

 

মাওলানা মোবারক বিন নুরুল আলমঃ

প্রতিদিন সূর্য পূর্ব দিকে  উদিত হয় আবার  পশ্চিম  দিকে অস্তমিত হয়, কিন্তু সূর্য  কোনদিন আল্লাহর হুকুম অমান্য করে  ব্যতিক্রম পথ অবলম্বন করেনি। ফলত সে প্রতিনিয়ত মানুষের কল্যাণে আলো দিয়ে যাচ্ছে। কিন্তু চিন্তার বিষয় মানুষ সেই আলোকিত সময়টুকু কাজে না লাগিয়ে বিধাতার হুকুম অমান্য করে জীবন পাখিটিকে ঠেলে দিচ্ছে এক অন্ধকারাময় রাত্রির দিকে। তাইতো আমরা কালের পরিক্রমায় মোবাইলের ফ্রি টক টাইমের ন্যায় হারিয়ে পেলছি হায়াত নামক এক অমূল্য সম্পদকে। অথচ স্রষ্টা মানুষকে  সৃষ্টি করার  উদ্দেশ্যেই হচ্ছে মানুষ হায়াত নামক অমূল্য সম্পদকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর ইচ্ছা হলো সকল বান্দা তার গোলামি করে জান্নাতের অধিকারি হোক তাই তিনি বান্দার কল্যানে আমল কুড়ানোর  অন্যতম মাস হিসাবে  স্বীকৃতি  দিয়েছেন পবিত্র মাহে রমাদান মাসকে। তাই আল্লাহর প্রিয় বান্দা যারা তারা রমাদান মাসের আগমনে আনন্দে আত্নহারা হয়ে উঠে’ তাদের হ্নদয়ে আনন্দের জোয়ার বহিতে থাকে। ফলত তারা কর্মসূচি তৈরি করে নেয় কিভাবে তারা রমাদান মাসকে কাজে লাগিয়ে আত্মগঠন করা যায়। তাহলে হে প্রিয় পাঠক আসুন আমরা ও আত্নগঠনের সিদ্ধান্ত নিয়ে  রমাদান মাস সম্পর্কে কিছু বিষয়ে জেনে নেই।

রমাদান আরবি শব্দ এর আবিধানিক অর্থ জ্বালিয়ে  দেয়া ‘পুড়িয়ে দেয়া ‘ছাই করে দেয়া ইত্যাদি আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে ছাই করে তেমনি রমাদান মানুষের পূর্বের গুনাহ গুলোকে ধ্বংস করে দেয়।  তাইতো রাসুল  (সা) বলেছে যে ব্যক্তি মাহে রমাদান  পেল কিন্তু তার জীবনের গুনাহ গুলো ক্ষমা করে নিতে পারলো না তার জীবন ধ্বংস হোক (সহী আল  বুখারী)  আল্লাহ তায়ালা বলেন ‘হে ইমানদারগন তোমাদের  উপর মাহে রমাদানের রোযা গুলো ফরজ করা হয়েছে যে ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর।(সুরা বাকারা ১৮৩) তাহলে আমরা বুজতে পারি রোযা শুধু আমরা রাখছি তা নয় বরং আমাদের পূর্বে যে সকল নবীরা এসেছিল তাদের প্রত্যেক উম্মতের উপর ফরজ ছিল। আর আল্লাহ তায়ালা রোযা ফরজ করাà¦