আবারো চালু হবে কুমিল্লা বিমানবন্দর
অনলাইন ডেস্কঃ
কুমিল্লা বিভাগ ঘোষণা হলে, কুমিল্লাতে হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর এমনটাই মনে করছে কুমিল্লাবাসী। বিভাগের দাবি বাস্তবায়নের স্বপ্ন এখন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াবাসীর দোরগোড়ায়। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরকে বাদ রেখে কুমিল্লা নামেই বিভাগ হচ্ছে। আর এমন ইঙ্গিতই মিলেছে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির কথায়। বিভাগ নিয়ে দীর্ঘদিনের দাবি আর গঠনমূলক আন্দোলনের সফল বাস্তবায়ন হতে যাচ্ছে এমন খবরে আবারো খুশিতে মেতে ওঠেছে বৃহত্তর কুমিল্লাবাসী।
কুমিল্লা বিভাগ করার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেই অনেক বছর আগে। প্রায় ৪০ বছর পর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে কুমিল্লার সদর আসনে আকম বাহাউদ্দিন বাহার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হওয়ার পর মহান জাতীয় সংসদে কুমিল্লাকে বিভাগ করার যোক্তিকতাসহ কুমিল্লার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রথম তুলে ধরেন। জাতীয় সংসদের একাধিক অধিবেশনে কুমিল্লাকে বিভাগ করার দাবি তুলে বক্তব্য রেখেছেন এমপি হাজী বাহার।
আর বিষয়টি নিয়ে কুমিল্লাবাসী শান্তির নি:শ্বাস ফেলেছিল ২০১৫ সালের ২৬ জানুয়ারি। ওইদিন সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা নিয়ে কুমিল্লা বিভাগ করার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করতে নির্দেশনা দেন। এরকম নির্দেশনা শুনে প্রধানমন্ত্রীর প্রতি বৃহত্তর কুমিল্লাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবার ওই বছরের ৪ মার্চ মহান জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লাকে