আমি কৃষকের সন্তান, আমি উন্নয়নে বিশ্বাসী – সাবেক রেলপথ মন্ত্রী মুজিব
মোঃ সফিউল আলম ঃ
আমি একজন কৃষকের সন্তান । তারপরেও আপনারা আমাকে ভোট দিয়ে আবারো এম পি নির্বাচিত করেছেন। তাই এই উপজেলা সারাদেশে সর্বস্তরের উন্নয়নের এক দৃশমান উপজেলা । আজও সেই কৃষকের সন্তানের হাতে রয়েছে ক্ষমতা,আর তাই পূর্বের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান এর ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কেননা আমি কৃষকের সন্তান মুজিবুল হক উন্নয়নে বিশ্বাসি । ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম এই বছরের মধ্যে সকল প্রতিষ্ঠান এর বাকী সকল কাজ করে দেব।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে এসব কথা বলেন সাবেক রেলপথ মন্ত্রী কুমিল্লা-১১ আসন থেকে নির্বাচিত সংসদ মুজিবুল হক মুজিব (এমপি)।
এসময় তিনি আরো বলেন, এই শ্রীপুর ইউনিয়নে জন্ম আমার, তাই সকল দিক থেকে এই ইউনিয়ন টি আমার সবচাইতে প্রিয়, রয়েছে আত্মার এক নিবীড় সম্র্পক ।
উপজেলার শ্রীপুর ইউনিয়ন নালঘর উচ্চ বিদ্যালয় মাঠে ২০ এপ্রিল শনিবার নবনির্মিত ভবন উদ্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক/শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম এর উপস্থাপনায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ সাবেক মেম্বার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব