আশংকাজনক হারে বাড়ছে কিশোর অপরাধ
আবরার আল দাইয়ানঃ
সারাদেশে আশংকাজনক ভাবে বাড়ছে কিশোর অপরাধ। কোনোভাবেই যেন আটকানো যাচ্ছে না এসব অপরাধ। কিন্তু কেন এমন সামাজিক অবক্ষয়? কুমিল্লাসহ সারাদেশে ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। সম্প্রতি কুমিল্লায় এক কিশোরের হতে নিহত হয়েছে শাহজাদা ইসলাম নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এইটি কেবল মাত্র একটি ঘটনা । এমন প্রতিদিন বহু ঘটনা ঘটে যা হয়ত সব আমাদের নজরে আসে না। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কিশোর অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। চুরি,হত্যা,ধর্ষণ,ছিনতাই, মাদকসেবন এবং ইভটিজিং থেকে শুরু করে নানা রকমের অপরাধজনক কাজে জড়িয়ে পড়ছে কিশোররা যা একেবারে কাম্য নয়।

কিশোর বয়সে সকলেই চায় নিজেকে সকলের থেকে ভিন্নভাবে প্রকাশ করতে। আত্মপ্রকাশের এই প্রবণতা প্রত্যেক কিশোরকেই কৌতূহল প্রিয় করে তুলে। আর এই কৌতূহল নিয়েই নতুন কিছু জানতে চায়,শিখতে চায়। আর ঠিক এই কৌতূহলপ্রিয় সময়টায় যদি পিতামাতা, শিক্ষক তাদের ভালো পথটুকু দেখাতে পারেন তবেই ভবিষ্যৎ জীবনে প্রত্যেকটি ছেলে-মেয়ে একজন সফল মানুষ হয়ে উঠবে।
তবে তা যদি না করা যায় তাহলেই কিশোর কিশোরীরা পথভ্রষ্ট হবে, জড়িয়ে পড়বে খুন, ধর্ষণ, মাদকসেবনসহ নানা রকমের অপরাধে। আর যারা অপরাধমুখী হয়ে পড়ে তাদের মাঝে অপরাধ করার প্রবণতা অনেক বেশি থাকে। আর তাতে তাদের সামান্য প্রলোভন দেখালেই তারা অপকর্ম করার জন্য উন্মুখ হয়ে পড়ে। আর ঠিক এই সুযোগটাই নেয় সমাজের কিছু তথাকথিত সমাজসেবী রূপী রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তি যারা ওই সকল কিশোরদের টাকা কিংবা অন্যকিছুর লোভ দেখিয়ে অপরাধ করতে আরো বেশি উৎসাহিত করে তুলে। তাতে করে এই সকল অসাধু মানুষ গুলি কিশোরদের মাধ্যমে করাচ্ছে নানা রকমের অপকর্ম যা সমাজ, সমাজের মানুষ কোনোদিন সমর্থন করে না। আর এই সকল অপরাধমূলক কাজের মধ্য দিয়à