,

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচ গ্রুপের সপ্তাহব্যাপী বর্ষপূর্তি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
July 31, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

জয় হোক বন্ধুত্বের, জয় হোক # unity of comilla SSC 2001 গ্রুপের, ভালোবাসা অবিরাম- নানা শ্লোগানে নানান আয়োজন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপি পালিত হল ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ফেইসবুক গ্রুপের জমকালো বর্ষপূর্তি। দেশ ও বিদেশের বন্ধুদের কেক কাটা থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ফেস্টুন, ব্যানার ও প্লে কার্ড বানিয়ে গ্রুপের জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ে মুখরিত ছিল পুরো সপ্তাহ জুড়ে।

গত বছর ২৪ শে জুলাই কুমিল্লা জেলার এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের একত্রে করার ও বন্ধুদের জন্য কল্যাণ মূলক কিছু করার স্বপ্ন বাসনা নিয়ে গ্রুপের যাত্রা শুরু হয়, সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে গত ২৪ তারিখ প্রথম গ্রুপের এডমিন ওমর ফারুক জাপানে অবস্থিত বন্ধুদের নিয়ে প্রথম কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান, তারপর ঢাকায় অবস্থিত কুমিল্লার বন্ধুরা, সদর দক্ষিণের বন্ধুরা, দাউদকান্দির বন্ধুরা, চান্দিনার মাধাইয়ার বন্ধুরা, সদরের বন্ধুরা, বুড়িচংয়ের বন্ধুরা ও জাপান জোনের বন্ধুরা কেক কেটে গ্রুপের জন্মদিন পালন করে আয়োজনে মাতিয়ে রাখে। তাছাড়া গ্রুপে বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক কর্মসূচি পালন করা হয়, বন্ধু ও বান্ধবীদের সেরা কাপল জুটি, গানের প্রতিযোগিতা, বাচ্চাদের ছড়া, গান ও আবৃত্তি প্রতিযোগিতায় ও মুখরিত ছিল পুরো সপ্তাহ।