,

ইউরোয় গোল্ডেন বুট জয়ের দৌড়ে ৬ জন, যেভাবে নির্ধারণ

আজকের কুমিল্লা ডট কম :
July 14, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

ফুটবলে বৈশ্বিক কিংবা মহাদেশীয় যেকোনো বড় প্রতিযোগিতায় আকর্ষণীয় একটি পুরস্কার গোল্ডেন বুট। যা টুর্নামেন্ট শেষে আসরের সর্বোচ্চ গোলদাতার হাতেই ওঠে। ১৯৬০ সাল থেকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই পুরস্কার দিয়ে আসছে। সাধারণত সর্বোচ্চ গোলদাতা পেয়ে থাকেন গোল্ডেন বুট, যদি একাধিক ফুটবলার সর্বোচ্চ সংখ্যক গোল করেন তাহলে তাদের অ্যাসিস্ট সংখ্যা বিবেচনায় (২০২০ নিয়ম অনুযায়ী) নেওয়া হয়। তবে এবার সেই নিয়মে বদল এসেছে। জার্মানিতে চলমান ইউরাতে গোল্ডেন বুটের দৌড়ে আছেন ৬ জন।

ইউরো ২০২৪ আসরে গোল্ডেন বুটের নিয়ম পরিবর্তন করে উয়েফা জানিয়েছে, আজ রোববারের ফাইনালে যদি এককভাবে কোনো ফুটবলার সর্বোচ্চ গোলে এগিয়ে যেতে না পারেন, তবে ছয়জনকেই গোল্ডেন বুট দেওয়া হবে। এখন পর্যন্ত চলতি আসরে ছয়জন সমান সংখ্যক সর্বোচ্চ ৩টি করে গোল করেছেন। সে তালিকায় থাকা দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্পেনের দানি ওলমো ইউরোর ফাইনালে খেলবেন আজ রাতে। এই দুজনের যেকোনো একজনের গোল্ডেন বুট জেতার সম্ভাবনা বেশি।

তবে যদিও তাদের কেউ গোল না পান, কিংবা দুজনই সমান গোল করে সর্বোচ্চ গোলদাতা হন, তাহলে দুজনেই পাবেন গোল্ডেন বুট। আবার যদি কেউ গোল না পান তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠবে ৬ জনের হাতে। কেইন-ওলমো ছাড়া সর্বোচ্চ তিনটি করে গোল করেছেন আরও চারজন। তারা হচ্ছেন– নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাউতাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ।

এর আগে সমান গোলের ঝামেলা দেখা গিয়েছিল সবশেষ ২০২০ ইউরোতেও। আসরটিতে টুর্নামেন্ট-সর্বোচ্চ গোল ছিল একসঙ্গে দুজনের। পর্তুগালের ক্রিশ্চিয়