,

ঈদের আগে বেতন-বোনাস নিয়ে অসন্তোষের শঙ্কা : নজরদারিতে ৬ শতাধিক পোশাক কারখানা

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর বাড্ডা এলাকার স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেড নামে পোশাক কারখানায় কাজ করছেন ৬৫০-এর মতো শ্রমিক। বেতন বকেয়া থাকায় সম্প্রতি এ শ্রমিকরা কারখানার মালিককে আটকে রাখেন। পরে সংশ্লিষ্ট মালিক সংগঠন ও সরকারি সংস্থার মধ্যস্থতায় এর সমাধান হয়।

১২ হাজারের মতো শ্রমিক রয়েছেন গাজীপুরে ইন্ট্রাম্যাক্স গ্রুপের পোশাক কারখানায়। বেতন বকেয়া থাকায় অসন্তোষের আশঙ্কা রয়েছে এ কারখানায়ও।

শুধু স্টার বা ইন্ট্রাম্যাক্স নয়, পোশাক খাতের অনেক কারখানাই অসন্তোষপ্রবণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে, অসন্তোষপ্রবণ এ ধরনের পোশাক কারখানার সংখ্যা ছয় শতাধিক, যেগুলো নজরদারিতে রাখা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সারা দেশের ৬৬০টি পোশাক কারখানার তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কারখানা ২৪টি। আর ঝুঁকিপূর্ণ কারখানার সংখ্যা ২৯। এগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে ৬৬০টি কারখানাকেই অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

জানতে চাইলে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় বণিক বার্তাকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মোট ৬৬০টি পোশাক কারখানার তালিকা দেয়া হয়েছে। তালিকাটি আমাদের জেলা পর্যাà