উদ্বোধনের ৯ দিনের মাথায় চাঁদপুরের সেই কাচ্চি ডাইনিং কে জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং এ উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া বাদামের শরবত পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
চাঁদপুর আনসার ভিডিপি সদস্যদের সার্বিক নিরাপত্তায় ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদেরকেও সতর্ক করে দেওয়া হয়। এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। জানা যায়, গত ৩০ জুন ৩০% ছাড় দিয়ে ব্যাপক পরিসরে কাচ্চি ডাইনিং এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের নয় দিনের মাথায় এ জরিমানা গুণতে হলো প্রতিষ্ঠ