,

উসারুর আয়োজনে রায়কোটের শিক্ষার্থীদের ঢাবি,বুয়েট,মেডিকেলে শিক্ষা সফর

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2017
news-image

 

এইচ এম মহিউদ্দিনঃ

“স্নপ্ন স্বপ্নে নয়,স্বপ্ন দেখাতে চাই বাস্তবে”-এই শ্লোগানকে কেন্দ্র করেই রায়কোট ইউনিয়নের ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির নির্বাচণী পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষক ও অভিভাবকসহ স্বপ্ন স্বপ্নে না দেখিয়ে বাস্তবে দেখানোর পদযাত্রায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়ন থেকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েটে।

সকাল ৭টায় কুরআন তিলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে শুরু হয় স্বপ্নের যাত্রা। সকাল ১০:৩০ টায় কার্জন হলে এসে পৌঁছায় উসারু শিক্ষা সফর টিমটি। শিক্ষার্থীদের ঘুরে দেখানো হয় কার্জন হল, ঐতিহাসিক আমতলা, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার, বুয়েট ক্যাম্পাস, এসএম হল, ব্রিটিশ কাউন্সিল, ভিসি চত্বর, সিনেট ভবন, ঢাবির বিভিন্ন হল, বিজনেস ফ্যাকাল্টি,কলাভবন, অপরাজেয় বাংলা, ডাকসু, টিএসসি, বাংলা একাডেমি,তিন নেতার মাজার,ঢাকা গেইট,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর, শিখা অনির্বাণ,মুক্তিযুদ্ধ জাদুঘর সহ আরো বিভিন্ন স্থাপনা।