,

এইচএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা !

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ইংরেজীতে ফেল করায় সুদিপ্ত চন্দ্র (১৯) নামে এক তরুণ ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সে হাজিগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল।

কুমিল্লার নগরীর কাপাড়িয়া পাট্টি এলাকায় খালার বাসায় থাকতো। তবে পুলিশ বলছে দুর্ঘটনা আত্মহত্যা নয়।

বৃহস্পতিবার দুপুরে আড়াইওড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে কর্নফুলী এক্সপ্রেস নিচে ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিলো তার । কোচিং ও করছিলো সে লক্ষ্য নিয়ে কিন্তু দুপুরে ফলাফল ঘোষণার পর জানতে পারে ইংরেজীতে ফেল করেছে সে । তার খালাত ভাই বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির আই সি মেজবাহ আলম জানান, সে এইচ এস সি পরীক্ষার্থী ছিল। তবে সে আত্মহত্যা করেনি। কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।