,

করোনাভীতি উপেক্ষিত কুমিল্লার ঈদ বাজার

আজকের কুমিল্লা ডট কম :
May 6, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ দেড় মাস পর নারী ক্রেতারা ঘর থেকে বেড়িয়ে আসতে পেরে মহা খুশি তারা। সারাদেশে ন্যায় প্রাণঘাতী করোনা ভাইরাসকে উপেক্ষা মহা আনন্দে কুমিল্লা নগরীর ব্যস্ততম কান্দিরপাড় এলাকা শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা করছেন।শারীরিক সুরক্ষার কথা ভুলে গিয়ে একে অপরের গা-ঘেঁষে কেনাকাটায় মগ্ন হয়ে পড়েছেন তারা। দেখে মনে হয় ঈদ উৎসবের আনন্দে ভুলে গেছেন লকডাউনের কথা।ঈদ কেনাকাটায় বেপরোয়া ভিড়।স্বাস্থ্য বিধির নিয়ম কাননকে উপেক্ষা করে ভিড় করা এই ক্রেতাদের মধ্য বেশির ভাগই তরুণী মহিলা।

সকাল থেকে রাত অবধি ব্যস্ততায় বেসামাল শো রুম ও দোকান মালিক কর্মচারিগণ। ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহনের জ্যাম থেকে বাচতে গত ২০ শে রমজান থেকে কুমিল্লার কান্দিরপাড় এলাকায়টি যান চলাচল নিষিদ্ধ করেছে জেলা পুলিশ প্রশাসন।
এছাড়া নগরীতে মুভমেন্ট পাস নিয়ে বিধিনিষেধের শুরুতে কড়াকড়ি থাকলে তা এখন আলোচনা থেকে বহু দূরে।এখন মুভমেন্ট পাস চেক করতে দেখা যাচ্ছে না পুলিশকে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনো চলছে মুভমেন্ট পাস চেকিং।

সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনাভীতি উপেক্ষা করেই ইদ কেনাকাটায় ব্যস্ত নগরীর বিভিন্ন মার্কেটগুলো।বিশেষ করে গতবছর করোনার কারনে অনেকেই ঈদের বাজার করতে পারেনি,তাই এবার জেলার বিভিন্ন উপজেলার থেকে কেনাকাটা করতে ছুটে আসছে নগরীর শপিংমলগুলোতে।এবার মেয়েদের তৈরি পোশাকের দোকানগুলোতে চলছে তরুণ-তরুণীদের কেনাকাটার ধূম। নগরীর কান্দিরপাড়ের অভিজাত শপিং মল সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, আনন্দ সিটি সেন্টার, হোসনে আরা ম্যানশন, গণি ভূঁইয়া ম্যানশন, সাইবার ট্রেড, নূর মাà