,

কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী দিনে কিংস ইলেভেন ছোটরা ও গ্লেডিয়েটর্স অফ টেন বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

রোববার সকালে প্রথম ম্যাচে অংশ নেয় কিংস ইলেভেন ছোটরা ও সানরাইজার্স। দুপুরে দ্বিতীয় ম্যাচে আংশ নেয় এন সি সি কিংস ও গ্লেডিয়েটর্স অফ টেন।

প্রথম ম্যাচে কিংস ইলেভেন ছোটরা নির্ধারিত ২০ ওভারের খেলায় প্রতিপক্ষ সানরাইজার্সকে ৪২ রানে হারায়। দ্বিতীয় ম্যাচে গ্লেডিয়েটর্স অফ টেন তিন উইকেট এনসিসি কিংসকে হারিয়ে সহজ জয় পায়।

বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

Related posts: