,

কুচাইতলীতে গৃহবধুকে পিটিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরের কুচাইতলী এলাকার পূর্বপাড়া এলাকায় রেহেনা বেগম (৩২) নামের ৩ সন্তানের জননী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় শশুর বাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে চকবাজার ফাঁড়ি পুলিশ।

নিহত রেহেনা বেগম সদরের কুচাইতলী এলাকার পূর্বপাড়া এলাকার মাহে আলমের স্ত্রী।

স্থানীয় সূত্র জানান, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে রেহেনা বেগমকে মারধর করে তার স্বামী মাহে আলম । এ সময় মারধরে রেহেনা বেগমের মৃত্যু হয় । খবর পেয়ে চকবাজার ফাঁড়ি পুলিশ নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত)মোঃ সালাহ উদ্দিন জানান, স্বামীর মারধরে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।