,

কুবিতে আট দফা দাবিতে কর্মচারীদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2020
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আট দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। রোববার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মচারী সমিতির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মচারীদের আট দফা দাবি গুলো হলো, জেষ্ঠ্যতার ভিত্তিতে শূন্যপদে নিয়োগে মৌখিক পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণকৃত আপগ্রেডেড অভ্যন্তরীন সকল প্রার্থীকে নিয়োগ দেওয়া, কর্মচারীদের জন্য নীতিমালা প্রণয়ণ ও সংশোধন, ল্যাব টেকনেশিয়ানদের প্রস্তাবিত সময়সীমা নীতিমালায় সংযুক্ত করা, যাদের বিভাগীয় মামলা ও সাময়িক বহিষ্কারাদেশ আছে তাদের সাধারণ ক্ষমা করা, ওভারটাইম কর্মঘন্ট বৃদ্ধি ও স্কেল অনুযায়ী আর্থিক সুবিধা নিতে নীতিমালা প্রণয়ন, কর্মচারীদের উচ্চশিক্ষার প্রশাসনিক অনুমতি এবং সার্টিফিকেট নথিভুক্ত করণ করা, যথাসময়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং আপগ্রেডেড কর্মচারীদের স্থায়ীকরণ এবং টেকনেশিয়ান ও প্লাম্বারদের পদ তৃতীয় শ্রেণীতে ভুক্ত করণ।

মানববন্ধনে কর্মচারী নেতারা বলেন, আট দফা দাবির প্রেক্ষিতে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এসময় কর্মচারীরা, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই, শূন্যপদে নিয়োগ চাই, স্বজনপ্রীতি মুক্ত নিয়োগ চাই, রেজিস্ট্রার অফিসে বদলি চাই, ওভারটাইম নিয়ে অযুহাত চলবে না’ এসব লেখা সম্বলিত প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।