কুবিতে ডাস্টবিন দেখে না কেউ, যত্রতত্র ফেলছে ময়লা
স্টাফ রিপোর্টারঃ
রমজান আসার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ মিনার, কেন্দ্রীয় মাঠে ও বিভিন্ন ফ্যাকাল্টিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংগঠন, সাধারণ শিক্ষার্থীরা ইফতার মাহফিলের আয়োজন করছে। অনুষ্ঠান শেষে সবাই খাবারের প্যাকেট, উচ্ছিষ্ট, কাগজপত্রসহ বিভিন্ন ময়লা আশেপাশে ফেলে রেখে চলে যায়।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় শহিদ মিনার, কেন্দ্রীয় মাঠসহ বিভিন্ন রাস্তায় ও একাডেমিক ভবনের আশপাশে ডাস্টবিন রয়েছে। কিন্তু তা থাকা সত্ত্বেও ডাস্টবিনের বাইরে কাগজ, খাবারের প্যাকেট, প্লাস্টিকের প্লেট, বোতল ইত্যাদি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ক্যাম্পাসের প্রায় প্রতিটি চত্বরেই একই চিত্র। অথচ প্রতিটি চত্বরেই রয়েছে ডাস্টবিন। কিছু সচেতন শিক্ষার্থী ছাড়া সেগুলো কেউ লক্ষ্যই করে না।
সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৩০টি ডাস্টবিন বসানো হয়েছে। প্রতিটি জায়গায় ৩টি করে ডাস্টবিন একসাথে আছে। এর মধ্যে একটি রিসাইকেলযোগ্য বর্জ্য ফেলার জন্য, একটিতে পচনশীল বর্জ্য ফেলার জন্য এবং একটিতে অপচনশীল বর্জ্য ফেলার জন্য।
বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী বলেন, আমরা বিএনসিসি’র পক্ষ থেকে আমাদের সাপ্তাহিক ড্রিল ক্লাসের সময় ময়লা-আবর্জনা পরিষ্কার করে থাকি। ডাস্টবিন বসানো হলেও অনেকে আলসেমি করে ডাস্টবিনের ঢাকনা খুলà§