কুবিতে ‘প্রমোদ ভ্রমণের’ ভাড়া না দিয়ে উল্টো চালককে পেটালো ছাত্রলীগ
কুবি প্রতিনিধিঃ
গত বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তসহ শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী স্থানীয় মাইক্রোবাস চালক মো. ফারুককে পাঁচ হাজার টাকার চুক্তিতে চট্টগ্রামের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে যায়। তবে ভাড়া বাবদ পুরো টাকা না দিয়ে উল্টো চালককে মারধরের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।
শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড়ে এই মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।
মারধরের শিকার ফারুকের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রামের কয়েকটি স্থানে ঘুরার জন্য ঐ ছাত্রলীগ নেতাদের সাথে ৫০০০ টাকার চুক্তি হয়। কিন্তু তারা তাকে ৩০০০ টাকা দিয়ে বাকি টাকা পরে দেয়ার কথা বলে। পরবর্তীতে ফারুক রাতে দীপ্তকে ফোন দিয়ে টাকা চাইলে সে তাকে হলে যেতে বলে। ফারুক টাকা নিতে হলে গেলে তাকে ৫০০ টাকা দিয়ে বাকি টাকা না দিতে চাইলে এক পর্যায়ে চালকের সাথে বাক-বিতন্ডা হয় এবং দীপ্ত চালকের তার সাথে খারাপ আচরণ করে ও তাকে মারধরের হুমকি দেন। পরের দিন শুক্রবার (২৮ জুন) ফারুক বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দক্ষিণ মোড়ে আসলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আলী বোখারীর নেতৃত্বে অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের সিফাত, মাহাদী, রিজওয়ান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের সালমানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী চালককে বেধড়ক মারধর করে। এতে ফারুকের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং মারাত্মক আহত হয়। ফারুককে