কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের (ছাত্র-ছাত্রী) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ এবং ছাত্রী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।
বুধবার (৬ ডিসেম্বর) বিকালে উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচে এ জয় পায় দলগুলো। এতে ছাত্র ক্যাটাগরিতে রানার আপ হয় মার্কেটিং বিভাগ এবং ছাত্রী ক্যাটাগরিতে রানার-আপ হয় লোকপ্রশাসন বিভাগ। প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের খেলোয়াড় মোহাম্মদ রাশেদ এবং ছাত্রীদের মধ্যে লোকপ্রশাসন বিভাগের খেলোয়াড় মানসুরা আফরিন।

খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের সদস্যদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। ক্রীড়ার প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, আজকে ভলিবল টুর্নামেন্