কুবির গেইটের নামফলক থেকে খালেদা জিয়ার নাম মুছে দিয়েছে ছাত্রলীগ
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বেলতলী বিশ্বরোড সংলগ্ন গেইটের ভিত্তিপ্রস্তরে থাকা বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকারের সরকারের মন্ত্রীদের নামসহ নামফলকের একাংশ মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
খোজ নিয়ে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের গেইটে লাগানো পোস্টার তুলে পরিষ্কার করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে এ সময় গেইটে দেয়া ভিত্তিপ্রস্তরের নামফলকের একাংশ রং লাগিয়ে মুছে ফেলা হয়।
এদিকে নামফলকে থাকা বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলায় ক্ষোভ প্রকাশ এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ নূরুল আলম চৌধুরী নোমান এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় ছাত্রলীগ প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নামফলক মুছে ফেলে চরম হীনমন্যতার পরিচয় প্রদান করেছে। এছাড়াও বিবৃতিতে অতি à¦
