,

কুমিল্লা কোতয়ালি থানার পাশেই বৈধ লাইসেন্সে অবৈধ অস্ত্র-গুলির কারবার

আজকের কুমিল্লা ডট কম :
October 16, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লা কোতোয়ালি থানার দক্ষিণ পাশেই অবস্থিত ‘ফয়েজ বক্স ভূঞা অ্যান্ড আর্মস স্টোর’। দোকানমালিক আবদুল হামিদ বাবুলের সঙ্গে থানা পুলিশের একাধিক কর্মকর্তার সখ্য ছিল। সেই সুবাদে প্রায় প্রতিদিনই অস্ত্রের দোকানে বসে বাবুলের সঙ্গে আড্ডা দিতেন পুলিশের কর্মকর্তারা। কিন্তু কোতোয়ালি থানা পুলিশের কোনো কর্মকর্তাই ঠাওর করতে পারেননি, বাবুলের এ অস্ত্রের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ অস্ত্র ও গুলির জমজমাট কারবার।

এক-দুদিন নয়, বছরের পর বছর ধরে এ দোকানের লাইসেন্স ব্যবহার করে অসংখ্য অস্ত্র ও গুলি দেশের বিভিন্ন অপরাধ চক্রের সদস্যের কাছে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) আর্মস এনফোর্সমেন্ট টিমের একাধিক কর্মকর্তা। তারা জানান, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে অস্ত্র ও গুলি কেনাবেচার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার ফয়েজ বক্স অ্যান্ড আর্মস স্টোরের মালিক আবদুল হামিদ বাবুলকে (৫০)। এছাড়া তার সঙ্গী শফিকুল ইসলাম বিটু ও জালালউদ্দিন নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ক