কুমিল্লা নগরীতে ফটো স্টুডিওর আড়ালে পাসপোর্ট দালালির ব্যবসা: র্যাবের অভিযান
আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2020
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীতে ফটো স্টুডিওর আড়ালে পাসপোর্ট দালালির ব্যবসা চলছে অনেক দিন ধরে। এবার র্যাবের অভিযানে পাসপোর্ট দালালির গোপন ব্যবসার উন্মোচন হল।
কুমিল্লা নগরীর ১১ নং ওয়ার্ডের মনোহরপুরের একটি স্টুডিওতে অভিযান পরিচালনা করে ২১১ টি নতুন পাসপোর্ট ও ৭৫টি পুরনো পাসপোর্টসহ পাসপোর্টের আবেদন এবং নকল সীলমোহর সহ আতিক (৪৩) নামের এক দালালকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা ।

